Sunday, March 25, 2012

কলকাতার রাস্তায় কোন এক দৃশ্য!


অফিস বেরোবার পথে রাস্তার ধারে একটা কুকুর কে দেখে থমকে দাড়ালাম, বুঝলাম মেয়ে কুকুর | তার আসেপাশের ছেলে কুকুরের দল তাকে ঘিরে ধরেছে | অনবরত গায়ের গন্ধ শুঁকছে, দু পায়ে টেনে হিচড়ে মাটিতে মেশানোর একটা চেষ্টা |

তখন সকাল সাড়ে ৯ টা, অফিসের তাড়া থাকলেও একটা মজা দেখার অদম্য ইচ্ছায় ওখানেই দাড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ | চোখের সামনে ঘটে গেল কুকুর আর কুক্কুরীর মিলন দৃশ্য | বুঝতে পারলাম না, মেয়ে কুকুর টি ধর্ষিত হলো? নাকি সেচ্ছায় সহবাস করলো? ঠিক যেমন ভাবে আমরা সবাই প্রতিনিয়ত মজা দেখি, হাত কচলাই, আনন্দ উপভোগ করি, আমিও ঠিক সেই ভাবেই সব কিছু দেখলাম |

মেয়ে কুকুরটাকে দেখলাম গা ঝাড়া দিয়ে সমস্ত গ্লানি মুছে ফেলে মিশে যাচ্ছে কোনো এক ঝোপের কোনে, হয়তো নিজেকে ধর্ষিত প্রমান করবার কোনো তাগিদ নেই | শুনেছি কুকুরেরা নাকি কোনো রং দেখতে পায় না | তাই লাল, সবুজ রঙের তকমা এঁটে কোনো দুস্কর্ম কে প্রমান করবার, অথবা বিচার করবার কোনোও তাগিদও নেই |

ভাবছি যদি কুকুর হতাম!
গলির আনাচে, কানাচে, রাস্তার ধারে
চারপেয়ে নগ্নতায় ঢিল ছোড়ার বড়াই
আজন্ম আস্তাকুড়ে, বিধাতার আবদারেতে
মানুষের সমাজে
শুধু বেঁচে থাকার লড়াই…”

কিন্তু শুধু ভেবে তো কোনো লাভ নেই! আমাদের এই পৃথিবীর উন্নততম মানুষের দুনিয়ায় আছে হরেক রং, লাল, সবুজ, হয়তো নীল, কিংবা হলুদ! সবই ক্ষমতার রং | আর এই ক্ষমতার রামধনুতে আমরা আজকাল আর সাদা-কালো রং চিনতেই পারি না | শুনেছি কুকুরেরা নাকি তাদের চোখের অভ্যন্তরীণ গঠনের জন্য, সাদা-কালো রং মানুষের থেকে বেশী ভালো বুঝতে পারে কুকুরেরা হয়তো মানুষের চেয়ে ভালো আছে !!
হে বিধাতা! কোনো উজ্জল রং নয়, ক্ষমতার রং নয়! শুধু সাদা রং, পবিত্র রং আর এই রঙেই "রাঙিয়ে দিয়ে যাও" এই মানব সভ্যতাকে |

No comments:

Post a Comment